রাণীশংকৈলে এডিপি প্রকল্পের আওতায় ক্রীড়া,শিক্ষা সামগ্রী ও স্প্রে মেশিন বিতরণ

মাহাবুব আলম, রাণীশংকৈল প্রতিনিধি(ঠাকুরগাঁও)ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৮:৫১ অপরাহ্ণ
রাণীশংকৈলে এডিপি প্রকল্পের আওতায় ক্রীড়া,শিক্ষা সামগ্রী ও স্প্রে মেশিন বিতরণ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অর্থায়নে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী,শিক্ষা সামগ্রী এবং কৃষকদের সুবিধার জন্য কীটনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।

​বৃহস্পতিবার (১৩ আগস্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।

​অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুস সালাম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি ​আতাউর রহমান, সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিপ, পৌর সভাপতি ​অধ্যাপক শাহজাহান আলী, সম্পাদক মহসিন আলী,যব মহিলা দলের সদস্য আনার কলি,সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আনিসুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সামাদ চৌধুরী এবং উপজেলা মহিলা দলের আহ্বায়ক মুনিরা বিশ্বাস।

​অনুষ্ঠানে ধর্মগড় ও কাশিপুর ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে স্কুল ব্যাগ, ফুটবল, শ্রেণিকক্ষের ব্যবহারের জন্য আলমারিসহ বৈচিত্র্যময় শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি স্থানীয় কৃষিকাজের সুবিধার্থে কৃষকদের মাঝে কীটনাশক স্প্রে মেশিন বিতরণ করা হয়।

​বক্তারা তাঁদের বক্তব্যে জানান, এ ধরনের শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ কোমলমতি শিক্ষার্থীদের পড়ালেখায় উদ্বুদ্ধ করার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসাথে কৃষি সামগ্রী বিতরণ এলাকার কৃষি উন্নয়নে গতি আনবে বলে আশা প্রকাশ করেন অতিথিরা।

 

Ads