নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আবু মোতালেব হোসেন, প্রতিনিধি (নীলফামারী) ঃ
প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
নীলফামারীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে নীলফামারীতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসুচির অংশ হিসেবে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করেন স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

বুধবার (১৯ আগষ্ট) দুপুরে প্রতিষ্ঠা বার্ষিকীর একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের পৌর বাজারস্থ দলীয় কার্যালয় থেকে বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে ফিরে এসে আলোচনা সভায় মিলিত হয়।

অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক। স্বেচ্ছাসেবক দলের জেলা আহবায়ক মোর্শেদ আযমের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন সদস্য সচিব শিহাবুজ্জামান চৌধুরী শিহাব।

এসময় আরও বক্তব্য রাখেন, জেলা শ্রমিকদলের সভাপতি নুর আলম, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা আহবায়ক প্রবীর গুহ রিন্টু ও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক রাজু পারভেজ।

সভাপতির বক্তব্যে মোর্শেদ আযম বলেন, বিএনপি সরকারের বয়স শুধুমাত্র ছয়মাস। এই ছয় মাসে দেশের উন্য়ন ও পরিবর্তনে দেশের মানুষ খুশি। বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি মানুষের অগাধ আস্থা ও বিশ্বাস রয়েছে।

কিন্তু যারা উন্নয়নকে পছন্দ করছে না তারা সমালোচনা শুরু করেছে। তাদের ব্যাপারে সব সময় আমাদের সতর্ক থাকতে হবে।

 

Ads