খুলনা নগরীর ৩১ নং ওয়ার্ড জাতীয়তাবাদী যুবদলের পরিচিত ও সাংগঠনিক সভা

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ১০:৫২ অপরাহ্ণ
খুলনা নগরীর ৩১ নং ওয়ার্ড জাতীয়তাবাদী যুবদলের পরিচিত ও সাংগঠনিক সভা

খুলনা নগরীর ৩১ নং ওয়ার্ড যুবদলের পরিচিতি ও সাংগঠনিক সভা আজ শুক্রবার ২১আগস্ট বিকেল ০৫ টায় নগরীর লবণচরা বন্দা বাজার ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে সভা অনুষ্ঠিত হয়েছে।

খুলনা নগরীর ৩১নং ওয়ার্ড জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার এস.এম মিজানুর রহমানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আবু সায়েম উদ্দিনের সঞ্চালনায় পরিচিত সভা অনুষ্ঠিত হয়ে।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন, প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খুলনা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল, বিশেষ অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসানুর রশিদ মিরাজ।

৩১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আমিন আহমেদ সহ ওয়ার্ড বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কমিটির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ও খুলনা মহানগর জাসাস এর আহবায়ক কাজী জলিল। খুলনা মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহবায়ক শফিকুল ইসলাম বাদল।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর থানা শ্রমিক দলের সভাপতি জিএম মাহবুবুর রহমান সহ শ্রমিক দলের ওয়ার্ড সভাপতি-সাধারণ সম্পাদক ও বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।

সভায় ৩১ নং ওয়ার্ড যুবদলের নতুন কমিটিকে পরিচিত করানো হয়ে। সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুদৃঢ় করতে নেতাকর্মীদের ঐক্য, আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

Ads