আমতলীতে গ্রামীণ ফোনের শ্রমিকদের সন্তানদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

আব্দুল্লাহ আল নোমান, আমতলী প্রতিনিধি(বরগুনা)ঃ
প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১০:১২ অপরাহ্ণ
আমতলীতে গ্রামীণ ফোনের শ্রমিকদের সন্তানদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

৫% বিলম্ব বকেয়া আদায়ের দাবিতে গ্রামীণ ফোনের সাবেক কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের উদ্যোগে শুক্রবার বিকাল চারটায় আমতলী গ্রামীনফোন সেন্টারের সামনে এক মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে।

মেহেরুন্নেসা পিংকির সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বুশরা, রুকাইদা, রাইদা, আইমা, হাবিবা, দিনা, আদনান, (প্রমুখ) ।

বক্তারা বলেন, ” দীর্ঘ ১৬ বছর পর্যন্ত আটকে থাকা ৫% বিলম্ব জনিত পাওনা আদায়ের জন্য গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের সন্তানদের পক্ষ থেকে আজকের এ মানববন্ধন ও প্রতিবাদ সভা।

২০২৪ সালের ডিসেম্বর মাস থেকে ধারাবাহিকভাবে এ দাবি আদার জন্য তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছে। অদ্যবধি এ ব্যাপারে কোন সূরাহা হয়নি। তারা অবিলম্বে তাদের দাবি মেনে নেয়ার জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।

Ads