ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির প্রার্থী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে – জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জয়পুরহাট প্রতিনিধিঃ
প্রকাশিত: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১০:০৮ অপরাহ্ণ
ইউনিয়ন পরিষদের নির্বাচনে বিএনপির প্রার্থী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে – জনপ্রশাসন প্রতিমন্ত্রী

জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী এমপি বলেছেন, জনগণের অধিকার রক্ষায় স্থানীয় সরকার নির্বাচনের গুরুত্ব অপরিসীম। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণকে সংগঠিত করে বিএনপির প্রার্থী ও সমর্থকদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। সকল ভেদাবেদ ভুলে দলকে আরও সুসংগঠিত করে জনগণের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।

শুক্রবার বিকেল জয়পুরহাট শহরের মাদ্রাসা পাড়া এলাকায় এসো কার্নিভাল’ এ জেলা বিএনপির উদ্যোগে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

​এসময় জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এম.এ ওহাব।

​আলোচনা সভায় জয়পুরহাট জেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কৌশল ও সাংগঠনিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

Ads