বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে বর্ণাঢ্য র‌্যালি

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ণ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে বর্ণাঢ্য র‌্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিটে জেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় নেতাকর্মীদের অংশগ্রহণে শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। র‌্যালিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। র‌্যালিতে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান, ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান, সহসভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সামছুজ্জামান, থানা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ, থানা বিএনপির সভাপতি আলমগীর হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। র‌্যালি শেষে নেতৃবৃন্দ দলের প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন।

Ads