মাগুরায় নানা আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ণ
মাগুরায় নানা আয়োজনে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকেলে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনের উদ্দেশ্যে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক মাগুরা জেলা বিএনপি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে। দিবসটি পালন উপলক্ষে

সকাল ছয়টায় মাগুরা জেলা বিএনপির ভায়নার মোড় অস্থায়ী কার্যালয়ে দলীয় এবং জাতীয় পতাকা উত্তোলন।

বিকাল ৪ টায় সময় নোমানী ময়দান সংলগ্ন মাগুরা অডিটোরিয়ামে জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় মাগুরা জেলা বিএনপির আহবায়ক ও মাগুরা জেলা পরিষদ প্রশাসক আলী আহমেদ সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, যুগ্ম আহবায়ক আখতার হোসেন,আহসান হাবীব কিশোর,খান হাসান ইমাম সুজা,আমিনুর রহমান খান পিকুল, আলমগীর হোসেন, পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, বিএনপি নেতা কুতুব উদ্দিন, জেলা কৃষক দলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, জেলা মহিলা দলের সম্পাদক ফারহানা পারভীন বিউটি, জেলা যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোলসহ ছাত্রদল, ও অন্যান্য অংগ সংগঠনের নেতা কর্মীরা বক্তব্য রাখেন।

Ads