ঝিনাইদহে ১০৯৮ শিশু সহায়তা ফোন বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২৩ অপরাহ্ণ
ঝিনাইদহে ১০৯৮ শিশু সহায়তা ফোন বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম

ঝিনাইদহে ১০৯৮ শিশু সহায়তা ফোন, আত্মহত্যা নিরোধ ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় ঝিনাইদহ ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করে ঝিনাইদহ সমাজসেবা কার্যালয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাহিদ আক্তার। বক্তব্য রাখেন সমাজসেবা শহর কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, রেজিস্ট্রেশন কর্মকর্তা হাসানুজ্জামান, সাংবাদিক কামরুজ্জামান, সিএসপিবি কর্মী মাহফুজুর রহমান, শিক্ষক শরিফুল ইসলাম ও শিক্ষক মকলেচুর রহমান প্রমুখ। বক্তারা বলেন, শিশুদের নিরাপত্তা, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে ১০৯৮ শিশু সহায়তা ফোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

শিশু নির্যাতন, বাল্যবিবাহ, শিশুশ্রমসহ বিভিন্ন সমস্যা দেখা দিলে ১০৯৮ নম্বরে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা নেওয়া যায়। এ সময় আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা সৃষ্টি, বাল্যবিবাহের ক্ষতিকর দিক এবং শিশুদের যেকোনো বিপদে দ্রুত সহায়তা পাওয়ার উপায় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি শিশুদের প্রতি সহনশীল ও দায়িত্বশীল আচরণ এবং পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগে শিশুবান্ধব পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

 

Ads