বাংলাদেশে বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট: উত্তরণের পথ” শীর্ষক “এনার্জি টক”এর সমাপনী

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ
বাংলাদেশে বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট: উত্তরণের পথ” শীর্ষক “এনার্জি টক”এর সমাপনী

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ইরান ও ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের বড় ধরণের জালানী সংকট দেখা দিয়েছে। জালানী সংকটের কারণে বাংলাদেশও বড় ধরণের সংকটে পড়েছে।

ফলে সার্বিক কার্যক্রম বাঁধাগ্রস্থ হচ্ছে। এ সংকট থেকে উত্তোরণের জন্য সোলার এনার্জির কোন বিকল্প নেই। সরকারও সোলার এনার্জির ওপর জোর দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিতে ব্যস্ততার কারণে খুলনায় রিনিউয়্যাবল এনার্জি বিষয়ক কার্যক্রম কিছুটা ধীরে হলেও শীঘ্রই সোলার এনার্জির কার্যক্রম জোরদার করা হবে বলে তিনি জানান।

প্রশাসক আজ বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর দুপুরে খুলনা প্রেস কাবের ব্যাংককুয়েট হলে “বাংলাদেশে বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট: উত্তরণের পথ” শীর্ষক “এনার্জি টক” এর সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

পরিবেশ ও জলবায়ু বিষয়ক জাতীয় নাগরিক সংগঠন ধরিত্রী রায় আমরা (ধরা) ওয়াটারকিপার্স বাংলাদেশ, বিডাব্লিউজিইডি ও পরিবেশ সুরা মঞ্চ খুলনা এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রশাসক সময়োপযোগী এ আয়োজনের জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং সোলার এনার্জি কার্যক্রম আরো আগে থেকে শুরু করা গেলে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সহজ হতো বলে তিনি উল্লেখ করেন।

সভায় বক্তারা বলেন, বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বালানি খাতে খরচ করলে সরকারকে এরকম বিপদে পড়তে হতো না। ছাদ ভিত্তিক সৌর বিদ্যুৎ জ্বালানি সংকটের সমাধান করতে পারে বলে বক্তারা উল্লেখ করেন।

পরিবেশ সুরা মঞ্চ-খুলনার সভাপতি এডভোকেট কুদরত-ই-খুদা-এর সভাপতিত্বে সমাপনী অধিবেশনে বিশেষ অতিথির বক্তৃতা করেন অর্থনীতি ও উন্নয়ন বিশ্লেষক মনোয়ার মোস্তফা জলি ও খুলনা প্রেস কাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম।

সঞ্চালনা করেন সুন্দরবন রায় আমরা’র সমন্বয়কারী পশুর রিভার ওয়াটারকিপার পরিবেশযোদ্ধা মোঃ নূর আলম শেখ।

সমাপনী অধিবেশনে প্রশাসক কুইজ প্রতিযোগিতার বিজয়ী ও পুরস্কারপ্রাপ্ত অংশগ্রহণকারীদের মাঝে সনদ পত্র বিতরণ করেন।

বেলা ১১টায় এনার্জি টক-এর উদ্বোধনী সেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন ওয়াটারকিপার্স বাংলাদেশ’র ব্যবস্থাপক (গবেষণা) ইকবাল ফারুক এবং বিষয়ভিত্তিক বক্তৃতা করেন ধরিত্রী রায় আমরা (ধরা) এর কেন্দ্রীয় সদস্য সচিব ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়কারী শরীফ জামিল।

খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের অধ্যাপক ড. আব্দুল্লাহ হারুন চৌধুরী এবং কিন-এর প্রধান নির্বাহী ও বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট এর সদস্য সচিব হাসান মেহেদী।

এনার্জি টকে জলবায়ু সংকট মোকাবেলা, সুন্দরবন সুরায় রামপাল বিদ্যুৎ কেন্দ্র বন্ধসহ জীবাশ্ম জ্বালানি নীতি থেকে বাংলাদেশকে বেরিয়ে আসা, ছাদে ও খাস জমি এবং কৃষি জমির আইলে সৌর বিদ্যুতের সম্প্রসারণ, সৌর বিদ্যুতের সরাঞ্জামের আমদানি শুল্ক ও অন্যান্য কর শুন্যে নামিয়ে আনার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

Ads