দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৯ অপরাহ্ণ
দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ বাস্তবায়নের লক্ষ্যে ০৩ মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

আজ শনিবার ১২ সেপ্টেম্বর সকাল ০৯ ঘটিকায় খুলনার শহীদ হাদিস পার্কে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে মাননীয় প্রধানমন্ত্রী উক্ত কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় মাননীয় প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে নিজ নিজ বাসাবাড়ি, কর্মস্থল ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

উক্ত ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ নজরুল ইসলাম মঞ্জু, সম্মানিত প্রশাসক, খুলনা সিটি কর্পোরেশন; জনাব এম, এম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিঃ দায়িত্বে এফএন্ডবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত এবং অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস্ (ভারপ্রাপ্ত) জনাব কানিজ ফাতেমা লিজা,অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লে. কর্নেল মাসুদ রায়হান।

কমান্ডার, বিএনসিসি, খুলনা অঞ্চল; জনাব রাজিব আহমেদ, প্রধান নির্বাহী কর্মকর্তা; জনাব মশিউজ্জামান খান, প্রধান প্রকৌশলী, খুলনা সিটি কর্পোরেশন; বিশেষায়িত হাসপাতালের পরিচালক এবং খুলনাস্থ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকবৃন্দ।

Ads