প্রধানমন্ত্রী কতৃক মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১১ অপরাহ্ণ
প্রধানমন্ত্রী কতৃক মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী একযোগে ভার্সুয়ালী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ উদ্বোধন করেন।মাগুরা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ভার্সুয়ালী এ অনুষ্ঠানে সংযুক্ত হয় মাগুরা জেলা প্রশাসন।

আগামী তিন মাস জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১২ সেপ্টেম্বর ২০২৬ সকাল ৯ টায় প্রধানমন্ত্রী কর্তৃক ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মাগুরা ১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান,মাগুরা জেলা বিএনপির আহবায়ক জেলা পরিষদ প্রশাসক আলী আহম্মেদ,অতিরিক্ত জেলা প্রশাসক আবাদুল কাদের, অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান সহ জেলা পর্যাযের কর্মকর্তা রাজনৈতিক দলের নেতা, গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সরাসরি অংশগ্রহণ মাগুরা জেলা প্রশাসন ও মাগুরার শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলা,ও মাগুরা সদর উপজেলা প্রশাসন।

ডেঙ্গুমুক্ত ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে , মাগুরায় শুরু করেছে বিশেষ সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান।

সম্মেলন শেষে জনসচেতনতার লক্ষে শহরে র‍্যালি বের করা হয়। সংসদস সদস্য সহজ সকলে এতে অংশ নেয়।

Ads