বাংলাদেশ চা বোর্ডের নিবন্ধিত ১৬৭টি চা বাগানের বড় একটি অংশ জুড়ে সিলেট

শহীদ আহমদ খান, সিলেট প্রিতিনিধ ঃ
প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৭ অপরাহ্ণ
বাংলাদেশ চা বোর্ডের নিবন্ধিত ১৬৭টি চা বাগানের বড় একটি অংশ জুড়ে সিলেট

২ লাখ ৭৯ হাজার একরেরও বেশি জমিতে বিস্তৃত এই চা বাগানগুলোর মালিকানায় রয়েছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী গ্রুপ ও বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান।

চা বোর্ডের তথ্য অনুযায়ী, মৌলভীবাজারে সবচেয়ে বেশি জমিতে চা বাগান রয়েছে। এর মধ্যে এম আহমেদ টি, ডানকান ব্রাদার্স, ইস্পাহানী, ন্যাশনাল টি কোম্পানি, কনসোলিডেটেড টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি এবং আকিজ ও সিটি গ্রুপের মতো শীর্ষ প্রতিষ্ঠানগুলো এসব বাগান পরিচালনা করছে।

দেশে চা বোর্ডের নিবন্ধিত চা বাগান রয়েছে ১৬৭টি। মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট, চট্টগ্রাম, রাঙ্গামাটি, পঞ্চগড়, ঠাকুরগাঁও—এ সাত জেলার মোট ২ লাখ ৭৯ হাজার ৫০৬ দশমিক ৮৮ একর জমিতে গড়ে উঠেছে চা বাগানগুলো। সবচেয়ে বেশি আয়তনের জমিতে চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়। সেখানে চা বাগান গড়ে উঠেছে দেড় লাখ একরেরও বেশি জমিতে।

চা বোর্ডের তথ্য বিশ্লেষণে দেখা যাচ্ছে, দেশে অতি ধনাঢ্য ব্যবসায়ীদের একটি বড় অংশ এসব চা বাগানের মালিক হিসেবে রয়েছেন।

সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় চা বাগান রয়েছে মোট ১৩৫টি। এর মধ্যে কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ী, শ্রীমঙ্গলের নূরজাহান, রাজনগরের আমিনাবাদ, চান্দবাগ, জৈন্তাপুর উপজেলার হাবিবনগর, খান চা, আফিফানগর, লালাখাল—এ চা বাগানগুলোর মালিকানা প্রতিষ্ঠান এম আহমেদ টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি লিমিটেড, যার ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান চৌধুরী।

শ্রীমঙ্গলের ডিনেস্টন, বালিশিরা, রাজঘাট, আমরাইল, ভাড়াউড়া, রশিদপুর, দারাগাঁও—এ সাত চা বাগানের মালিকানা প্রতিষ্ঠান দ্য কনসোলিডেটেড টি অ্যান্ড ল্যান্ডস কোম্পানি লিমিটেড। এ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামরুল ইসলাম চৌধুরী। কুলাউড়া উপজেলার দুটি বাগান ক্লিভডন এবং দিলদারপুর চা বাগানের মালিকানা প্রতিষ্ঠান এইচআরসি গ্রুপ। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী।

সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে সরকারি ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের চা বাগান রয়েছে ১২টি। এর মধ্যে রয়েছে কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা, কুরমা, চাম্পারাই, মদনমোহনপুর, মাধবপুর চা বাগান, মাধবপুর উপজেলার জগদীশপুর, তেলিয়াপাড়া, চণ্ডীছেঁড়া চা বাগান, লাক্কাতুরা চা বাগান, চুনারুঘাট উপজেলার পারকুল চা বাগান, মৌলভীবাজার ও কুলাউড়া উপজেলার প্রেমনগর ও বিজয়া চা বাগান।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রেমা চা বাগানের মালিকানা প্রতিষ্ঠান রেমা টি কোম্পানি লিমিটেডে। ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুরুর রহমান।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় গাজীপুর, জেরিন ও শ্রীমঙ্গলের মির্জাপুর চা বাগানের মালিকানা রয়েছে এমএম ইস্পাহানী লিমিটেড। ব্যবস্থাপনা পরিচালক মির্জা সালমান ইস্পাহানী।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঝিমাই, বাহুবলের মধুপুর, শ্রীমঙ্গলের দিনারপুর ও সাতগাঁও—এ চার চা বাগানের মালিকানা প্রতিষ্ঠান কেদারপুর টি কোম্পানি লিমিটেড। ব্যবস্থাপনা পরিচালক লায়লা রহমান কবীর। একই জেলার বড়লেখা উপজেলায় রয়েছে আকিজ গ্রুপের বাহাদুরপুর চা বাগান। গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন।

একই জেলায় আমু, চাঁদপুর, লস্করপুর, চাকলাপুঞ্জি চা বাগান, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগান, শ্রীমঙ্গলের মাঝদিহি চা বাগান, কুলাউড়ার উপজেলার লংলা, হিঙ্গাজিয়া, চাতলাপুর চা বাগান, করিমপুর উপজেলার করিমপুর চা বাগান, কমলগঞ্জ উপজেলার শমসেরনগর চা বাগান, কুলাউড়ার রাজকী চা বাগান, সিলোয়া চা বাগান, রাজনগরের ইটা, চুনারঘাটের নলুয়া চা বাগান এবং কুলাউড়ার পাল্লাকান্দি চা বাগান—এ ১৬টি বাগানের মালিকানা প্রতিষ্ঠান ডানকান ব্রাদার্স (বাংলাদেশ) লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ।

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মাথিউড়া ও সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মমিনছড়া চা বাগানের মালিকানা রয়েছে মাথিউড়া টি কোম্পানি লিমিটেডের হাতে। বাগান দুটির ব্যবস্থাপনা পরিচালক সামছ উদ্দীন খান। রহমান টি কোম্পানি লিমিটেডের মালিকানাধীন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় পাল্লাথল চা বাগান। বাগানটির ব্যবস্থাপনা পরিচালক রিয়াজুর রহমান।

ডিউন্ডি টি কোম্পানি লিমিটেডের মালিকানায় রয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ডিউন্ডি ও মিরতিংগা চা বাগান, হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় লালচান্দ এবং মাধবপুর উপজেলায় নয়াপাড়া চা বাগান। এ চারটি বাগানের ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদুল হক।

রাজনগর উপজেলায় উত্তরবাগ ইন্দুনগর চা বাগান পলিমার এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিকানাধীন। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. সরোয়ার কামাল। সুরমা টি এস্টেটের মালিকানাধীন হবিগঞ্জের তেলিয়াপারা উপজেলার সুরমা চা বাগান। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আজগর করিম।

গ্রিনভ্যালির মালিকানাধীন হবিগঞ্জের বাহুবল উপজেলার বৃন্দাবন চা বাগান। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হাফিজ আহমেদ মজুমদার । দ্য নিউ সিলেট টি এস্টেট লিমিটেডের মালিকানাধীন সিলেটের খাদিমনগরের বুরজান এবং মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ফুলতলা চা বাগান। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল হক।

সিটি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিকানাধীন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সাগরনাল ও শ্রীমঙ্গল উপজেলায় নাহার চা বাগান। প্রতিষ্ঠান দুটির ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান।

ইমাম টি এস্টেট লিমিটেডের মালিকানায় রয়েছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ইমাম ও বাওয়ানী চা বাগান। প্রতিষ্ঠান দুটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আছেন জি কে মাহবুব হায়দার চৌধুরী ও মাসুদ চৌধুরী। মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় কালিকাবাড়ী চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক এমএ হাসান। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় জুলেখানগর চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাফিজুর রহমান।

কাপনা টি কোম্পানি লিমিটেডের মালিকানাধীন মৌলভীবাজারের জুড়ী উপজেলার কাপনা পাহাড় চা বাগান। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক কামরান তানভীরুর রহমান।

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় প্লান্টেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিকানাধীন আতিয়াবাগ, সোনারুপা ও ধামাই চা বাগান। চা বাগান তিনটির ব্যবস্থাপনা পরিচালক রায়হান হাসান আলী।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কালিটি চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক সিলেটের নাইয়ারপুল উপজেলার কায়সর আহাম্মদ। আমতলী প্লান্টেশন লিমিটেডের মালিকানাধীন হবিগঞ্জের বাহুবলের আমতলী চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক সারেহা ইসলাম চৌধুরী।

পূর্বাপাহাড় টি কোম্পানি লিমিটেডের মালিকানাধীন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার রেহানা চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক শফিকুল বারী। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ম্যাকসন ব্রাদার্স (বাংলাদেশ) লিমিটেডের মালিকানাধীন হাফিজ ও আয়েশাবাগ চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মালিক হুমায়ুন।

মণিপুর টি কোম্পানি লিমিটেডের মালিকানাধীন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মেরিনা ও শ্রীমঙ্গল উপজেলার সাইফ চা বাগান এবং সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মণিপুর চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুর রহমান। নিনা আফজাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মালিকানাধীন সিলেটে খাদিম চা বাগান ও মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জঙ্গলবাড়ি চা বাগান। প্রতিষ্ঠান দুটির ব্যবস্থাপনা পরিচালক আফজাল রশিদ চৌধুরী।

বালিশিরা হিল টি কোম্পানি লিমিটেডের মালিকানাধীন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কুমাশাইল, এমআর খান ও নন্দরানী চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক সাইরুল ইসলাম চৌধুরী। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ক্লোনাল চা বাগান। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো. মনসুরুল হক। রোজ টি কোম্পানি লিমিটেডের মালিকানাধীন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাঙ্গিছড়া চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক বুশরা ইসলাম। হামিদিয়া টি কোম্পানি লিমিটেডের মালিকানাধীন মৌলভীবাজারের হামিদিয়া চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক কাজি আলীউর রহমান।

শাহবাজপুর টি কোম্পানি লিমিটেডের মালিকানাধীন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক সামিউল এস চৌধুরী। হামদর্দ টি কোম্পানি লিমিটেডের মালিকানাধীন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার রশিদাবাদ, কুলাউড়া উপজেলার সিরাজনগর ও জুড়ী উপজেলার দিলকুশা চা বাগান তিনটির ব্যবস্থাপনা পরিচালক ফারুক রশিদ চৌধুরী।

প্যারাগন এগ্রো লিমিটেডের মালিকানাধীন মৌলভীবাজারের রাজনগর উপজেলার হাজীনগর, বড়লেখা উপজেলার রহমানিয়া, ফতেহবাগ ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ববান চা বাগান। প্রতিষ্ঠান চারটির ব্যবস্থাপনা পরিচালক মো. মশিউর রহমান। রাজনগর টি কোম্পানি লিমিটেডের মালিকানাধীন সিলেটের মালনিছড়া, মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাজনগর ও কমলগঞ্জ উপজেলার দলই চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক রাগীব আলী। এস আহমেদ কোম্পানি লিমিটেডের এর মালিকানাধীন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার অহিদাবাদ চা বাগান। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাছির উদ্দিন আহমেদ। মেসার্স দ্য স্টার টি কোম্পানি লিমিটেডের মালিকানাধীন সিলেটের স্টার চা বাগান। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ডা. পংকজ কুমার গুপ্ত।

বাংলাদেশ চা বোর্ডের মালিকানাধীন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দেওরাছড়া, বড়লেখা উপজেলার নিউসমনবাগ, পাথারিয়া, শ্রীমঙ্গল উপজেলার বিটিআরআই, রাজনগর উপজেলার কাশিপুর চা বাগান। প্রতিষ্ঠান পাঁচটির দায়িত্বে আছেন বাংলাদেশ চা বোর্ডের সচিব।

হোসেনাবাদ টি কোম্পানি লিমিটেডের মালিকানাধীন মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হোসেনাবাদ চা বাগান। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রাফাত নেওয়াজ। কমলগঞ্জ উপজেলার শ্রীগোবিন্দপুর চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক মহসিন মিয়া।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রত্না চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল হাসনাত। বড়লেখা উপজেলার ছোটলেখা চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ সিরাজুল ইসলাম। মৌলভীবাজারের জুড়ী উপজেলার ইসলামাবাদ চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক সাদেকুল ইসলাম।

মৌলভীবাজার উপজেলার মৌলভী চা বাগান। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আজম মঈন।

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার আল্লাদাদ চা বাগান। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাহনাজ চৌধুরী। কুলাউড়া উপজেলার রুরহাননগর চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মহিউদ্দিন হোসাইন। একই উপজেলার আজগরাবাদ চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক সাহেবজাদি নাসরিন খান। মুরইছড়া চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক নওয়াব আলী আনোয়ার খান। রাজনগর উপজেলার শফিনগর চা বাগানের প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাহনুর আহমেদ।

সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক ইমরান আহমেদ চৌধুরী। হবিগঞ্জের মাধবপুর উপজেলার বৈকণ্ঠপুর চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক বিডি মুখার্জি। ড. শামসুল হক ভুঁইয়ার মালিকানাধীন এপোলো মাল্টিপারপাস এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর চা বাগানের স্বত্বাধিকারী হিসেবে রয়েছে। ফেঞ্চুগঞ্জ উপজেলার ডালুছেড়া চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক জে এন দেব চৌধুরী।

মো. আলী বক্স অ্যান্ড কোম্পানি লিমিটেডের মালিকানাধীন সিলেটের পাঠানটুলার আলীবাহার চা বাগানের ব্যবস্থাপক এসএম ছিদ্দিক আলী। লোভাছড়া টি কোম্পানি লিমিটেডের মালিকানাধীন সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক জেমস লিও ফারগুসন।

সিলেটের ডালিয়া চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক মনোহর আলী গং। জাফলং টি কোম্পানি লিমিটেডের মালিকানাধীন সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওবায়দুল করিম। জৈন্তাপুর উপজেলার মেঘালয় চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক মো. ইকবাল হোসাইন।

Ads