মাগুরা পৌর বিএনপির ৮ নং ওয়ার্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫২ অপরাহ্ণ
মাগুরা পৌর বিএনপির ৮ নং ওয়ার্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি ৮নং ওয়ার্ড পৌর শাখা মাগুরা মতবিনিময় সভা ১৯ সেপ্টেম্বর শনিবার বিকেল ৩ টায় শিবরামপুর স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। পৌরসভার ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি তরিকুল শেখের সভাপতিত্বে উক্ত সভায়

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা পৌর বিএনপির সভাপতি আগামী পৌর নির্বাচনে পৌর মেয়র পদে সম্ভাব্য প্রার্থী মাসুদ হাসান কিজিল। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী আনজুম হাসান সুমন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদ বাবুল, ১ পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী মাজহারুল হক উৎপল। মাগুরা পৌর বিএনপির ২ সাংগঠনিক সম্পাদক মোঃ উজ্জ্বল হোসাইন। সভায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

সঞ্চালনায় ছিলেন ৮নং ওয়ার্ড, পৌর বিএনপি, সাধারণ সম্মাপাদক সাইফুল ইসলাম।মাগুরা পৌর বিএনপির ৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠন, এ সভার আয়েজন করে।

Ads