সিরাজগঞ্জের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা অনুষ্ঠিত

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫০ অপরাহ্ণ
সিরাজগঞ্জের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ ফাইনাল টুনামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সিরাজগঞ্জ পুলিশ লাইন মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী এবং বিজিত দলের মধ্য পুরস্কার বিতরণ করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম শানতু। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সিরাজগঞ্জ সদর সার্কেল মোহাম্মদ নাজরান রউফ, কামারখন্দর অতিরিক্ত পুলিশ সুপার সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসান প্রমুখ।

খেলায় সিরাজগঞ্জ সদর এবং কাজিপুর উপজেলা অংশগ্রহণ করে। এতে ৮৫ পয়েন্ট পেয়ে বিজয়ী হন সিরাজগঞ্জ সদর এবং ৩৮পয়েন্ট পেয়ে রানার্সআপ কাজিপুর।

এ সময় পুলিশ সুপার বলেন মাদকের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলা পুলিশ জিরো টলারেন্স হিসাবে কাজ করছে। তাই যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা এবং লেখাপড়ায় মনোযোগ দিতে আহ্বান জানান। একই সাথে দেশের হারিয়ে যাওয়া জাতীয় খেলা কাবাডি ঐতিহ্যকে ধরে রাখতে কমিউনিটি পুলিশের এমন আয়োজন আগামীতে অব্যাহত থাকবে বলে তিনি মনে করেন।

Ads