দেশব্যাপী ষড়যন্ত্রের প্রতিবাদে মাগুরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:২৩ অপরাহ্ণ
দেশব্যাপী ষড়যন্ত্রের প্রতিবাদে মাগুরায় স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বুধবার ২৩ সেপ্টেম্বর দুপুরে মাগুরা ইসলামপুরপাড়া এলাকার দলীয় কার্যালয় থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ও চৌরঙ্গী মোড় প্রদক্ষিণ করে ভায়না মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিলে মাগুরা জেলা ও বিভিন্ন উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, একটি কুচক্রী মহল দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। একটি নির্বাচিত সরকারকে ব্যার্থ করতে এসব ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তারা হুশিয়ারি দেন যে, যেকোনো ধরনের দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দিতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা রাজপথে সদাপ্রস্তুত রয়েছে।

সমাবেশে মাগুরা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো: আক্তার হোসেন, যুগ্ন আহব্বায়ক মো: আলমগীর হোসেন, সদর উপজেলা বিএনপির সাবেক আহব্বায়ক মো: কুতুবউদ্দিন, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক গোলাম জাহিদ, সিনিয়র যুগ্ম আহব্বায়ক হাসানুর রহমান হাসু, সদস্য সচিব আব্দুর রহিমসহ শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Ads