মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৫১ অপরাহ্ণ
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মাগুরা সদর উপজেলা আইন- শৃঙ্খলা কমিটির সভা বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার সভায় সভাপতিত্ব করেন।

সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা হয়। উপজেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় তৎপরতা অব্যাহত রাখার প্রতি গুরুত্ব আরোপন করা হয়।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃমহসিন , আফজাল হোসেন, মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লা আল মামুন, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, উপজেলা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছা রুমানা রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী জয়নুর রহমান,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মন্ডল, শত্রুজিৎপুর ইউপির চেয়ারম্যান মুফতি ওসমান গনি বক্তব্য্য রাখেন।

সভায় আইন শৃঙ্খলা রক্ষায় সকলকে সক্রিয় ভুমিকা রাখাসহ সকল প্রকার নৈরাজ্য সৃষ্টিকারীদের ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান হয়।

সভায় মাগুরা সদর উপজেলার ১৩ ইউনিয়নের চেযারম্যান উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জঙ্গী তৎপরতা সংক্রান্ত, জন্ম নিবন্ধন,যৌতুক নিরোধ,হাট বাজার ব্যবস্থাপনা, নারী ও শিশু নির্যাতন কমিটির সভা অনুষ্ঠিত হয়। সকল সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার।

Ads