পীরগঞ্জে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সরওয়ার জাহান, ভ্রাম্যমান প্রতিনিধি পীরগঞ্জ(রংপুর):
প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৩ অপরাহ্ণ
পীরগঞ্জে ভার্চুয়ালি ফ্যামিলি কার্ড উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রংপুরের পীরগঞ্জ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে ভার্চুয়ালি মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ উপলক্ষে পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্তরে উদ্বোধনী অনুষ্ঠানে রংপুর ৫ ও ৬ আসনের(মিঠাপুকুর,পীরগঞ্জ) দ্বায়িক্তপ্রাপ্ত সংসদ সদস্যা জেবা আমিন খান, রংপুরের জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম,জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, পীরগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি মাহমুদুন্নবী পলাশ, সাধারন সম্পাদক জাকির হোসেন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপকার ভোগী,রাজনৈতিক নের্তৃবৃন্দ, দলীয় নেতা কর্মি ও বিভিন্ন শেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন । উক্ত অনুষ্ঠানে উপকার ভোগী রিতু মুন্ড ভার্চুয়ালে সংযুক্ত হয়ে তার প্রতিক্রিয়া ব্যাক্ত করেন ।

রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম জানান, রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় প্রথম পর্যায়ে চতরা ইউনিয়নের ৬শ’৬৫ জনের মাঝে এ কার্ড বিতরণ করা হয়। ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রকৃত সুবিধাভোগীদের একটি সমন্বিত তথ্যভান্ডারের আওতায় এনে খাদ্য ও আর্থিক সহায়তাসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা সুবিধা নিশ্চিত করা হবে।

এর আগে উপজেলার চতরা ইউনিয়নের একটি ওয়ার্ডে তথ্য যাচাই, উপকারভোগী নির্বাচন এবং গণশুনানির মাধ্যমে ফ্যামিলি কার্ড কার্যক্রমের প্রস্তুতি সম্পন্ন করা হয়। পাইলট প্রকল্প হিসেবে পীরগঞ্জে কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে অন্যান্য এলাকাতেও এর বিস্তার ঘটানো হবে।

 

 

 

 

Ads