ঝিনাইদহে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১:৩০ অপরাহ্ণ
ঝিনাইদহে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, ঝিনাইদহের আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে জেলার বিভিন্ন সামাজিক ও স্বচ্ছােসেবী সংগঠনের প্রতিনিধি, প্রবীণ ব্যক্তি এবং সংশ্লষ্টি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর প্রদক্ষণি করে পুনরায় সেখানে এসে শেষ হয়। র‌্যালিতে উপস্থতি ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন এবং জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অসিত কুমার সাহা। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে জেলা প্রশাসকের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠতি হয়।

সভায় ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এম এ মজিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নারায়ন চন্দ্র পাল, অধ্যক্ষ কওছার আলী, সাংবাদিক কামরুজ্জামানসহ সংশ্লষ্টি ব্যক্তরিা উপস্থতি ছিলেন। আলোচনা সভায় বক্তারা প্রবীণদের মর্যাদা, অধিকার, সামাজিক নিরাপত্তা ও সুস্থ-সুন্দর জীবন নিশ্চতি করতে পরিবার, সমাজ ও রাষ্ট্েরর সম্মিিলত দায়িত্বরে ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে প্রবীণদের অভিজ্ঞতা ও জ্ঞানকে সমাজ ও দেশের উন্নয়নে কাজে লাগানোর আহ্বান জানান।

Ads