মাগুরায় শিশু অধিকার দিবস পালিত

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬, ৪:৫৫ অপরাহ্ণ
মাগুরায় শিশু অধিকার দিবস পালিত

“শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় জমকালো আয়োজনে শিশু অধিকার দিবস ২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমীর ৫০ বছর পূর্তি (সুবর্ণ জয়ন্তী) উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে এবং বাংলাদেশ শিশু একাডেমী মাগুরা জেলা শাখার সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভা ও উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে বর্ণাঢ্য এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, সিভিল সার্জন মো: শামীম কবির, স্থানীয় সরকারের উপপরিচাল মো: আরিফুল ইসলাম সরদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাশ্বতী শীল, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মো: আখতার হোসেন, কালচারাল অফিসার পার্থ প্রতিম দাসসহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করার পাশাপাশি তাদের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। বাংলাদেশ শিশু একাডেমীর ৫০ বছরের এই সুবর্ণ জয়ন্তী উপলক্ষে শিশুদের প্রতিভা অন্বেষণ ও বিকাশ বাস্তবায়নে আরও গতিশীল ভূমিকা রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।

Ads