ফ্যাসিস্টরা ভারতে বসে দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : মোঃ রাশেদ খাঁন

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ১০:৩১ অপরাহ্ণ
ফ্যাসিস্টরা ভারতে বসে দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : মোঃ রাশেদ খাঁন

মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) সচিব পদমর্যাদার কর্মকর্তা আসন্ন শারদীয় দুর্গোৎসব ২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতি ও মত বিনিময় সভা ঝিনাইদহ শিশু একাডেমী মিলনায়তে বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসনের আয়োজনে ঝিনাইদহ জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মামনীয় প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) সচিব পদমর্যাদার কর্মকতা মোঃ রাশেদ খাঁন। তিনি বলেন প্রতিবেশী রাষ্ট্রের দেশে মানুষের উপর নির্যাতন চলছে। ফ্যাসিস্টরা ভারতে বসে দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে।

বাংলাদেশে সবাই বাংলাদেশী, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সনাতন ধর্মের মানুষকে নিয়ে মিলেমিশে বসবাস করতে চাই। দুর্গোৎসবে মন্দির প্রশাসনের পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের পাহারা দিতে হবে।

বক্তব্য রাখেন পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান পিপিএম, জেলা পরিষদের প্রশাসক এ্যাড. এম. এ মজিদ, সাধন কুমার, কার্তিক দেবনাথ, মিলন কুমার, রিমা রানি, কানন কুমার দাস প্রমুখ। অনুষ্ঠানে ৪৬৫ টি পূজা মন্ডবের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় ৪২ টি চেক বিতরণ করা হয়। বক্তাগণ বলেন মাদক, সন্ত্রাস নির্মূল করা হবে। নিরাপত্তা জোরদার করা হবে।

Ads