সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ঃ
প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬, ৯:১৪ অপরাহ্ণ
সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবের বিমানবন্দরসহ বিভিন্ন বেসামরিক স্থাপনায় ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (৯ অক্টোবর) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। একই সঙ্গে এসব হামলা নিরীহ মানুষের জীবন ও পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য চরম হুমকি।

এ সংকটে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। একই সঙ্গে হুথিদের এ ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে ঢাকা।

 

Ads