ঝিনাইদহের হরিণাকু-ুতে বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে আয়ুব হোসেন রানার গণসংযোগ

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১০:৩৫ অপরাহ্ণ
ঝিনাইদহের হরিণাকু-ুতে বিএনপির সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে আয়ুব হোসেন রানার গণসংযোগ

ঝিনাইদহের হরিণাকু-ু উপজেলার ৭নং রঘুনাথপুর ইউনিয়নে তৃণমূল বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী করা, ধানের শীষের ঐতিহ্য ও জনসমর্থন পুনরুদ্ধার এবং দলের উন্নয়নমূলক কর্মকা- জনগণের কাছে তুলে ধরার লক্ষ্যে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকাল ৫ টায় রঘুনাথপুর ইউনিয়নের চরপাড়া বাজারে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট মোঃ আয়ুব হোসেন রানা। গণসংযোগকালে তিনি স্থানীয় নেতাকর্মী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে ঐক্য প্রতিষ্ঠা এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

মোঃ আয়ুব হোসেন রানা বলেন, “রাজনীতির মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের সেবা করা, ব্যক্তিগত ভোগ-বিলাস নয়। জনগণের কল্যাণে কাজ করাই একজন প্রকৃত রাজনৈতিক কর্মীর দায়িত্ব।” তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মানবিক ও উন্নয়নমূলক কর্মকা- সাধারণ মানুষের কাছে তুলে ধরার পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে ‘আমরা বিএনপি পরিবার’ টিমের কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের পারস্পরিক বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে রঘুনাথপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী, জনবান্ধব ও সেবামূলক রাজনৈতিক পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। গণসংযোগে রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারী মানোয়ার হোসেন, জয়েন্ট সেক্রেটারী আনোয়ার হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি আলী হোসেন সহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Ads