বিরামপুরে মরহুমা খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

মিজানুর রহমান মিজান, বিরামপুর প্রতিনিধি (দিনাজপুর) ঃ
প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:০৯ অপরাহ্ণ
বিরামপুরে মরহুমা খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

দিনাজপুর জেলার বিরামপুর মিনি স্টেডিয়ামে দেশনেত্রী মরহুমা খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকাল ৪ টার দিকে দেশনেত্রী মরহুমা খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে উভয় দলই গোল করতে ব্যর্থ হয়। পরে প্লেন্টিক কিকে ২নং কাটলা ইউনিয়ন দলকে ৪-৩ গোলে হারিয়ে ৬নং জোতবানী ইউনিয়ন দল বিজয় লাভ করেন। এসময় প্রধান অতিথি সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা এজেডএম জাহিদ হোসেনের পক্ষে বিজয়ীদের হাতে গোল্ডকাপ ট্রপি বিরামপুর-হাকিমপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

এসময় ফাইনাল ফুটবল খেলা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি তোসাদ্দেক হোসেন তোসা,বিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হোসেন মন্ডল,বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা মো. শফিকুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক ও হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি
ফেরদৌস রহমান, বিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফীসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা- কর্মীবৃন্দ প্রমুখ।

Ads