ফানুস উড়িয়ে রাজস্থলীতে প্রবারণা পূর্ণিমা উদযাপন

মো, আজগর আলী খান, রাজস্থলী প্রতিনিধি (রাঙ্গামাটি)ঃ
প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৪১ অপরাহ্ণ
ফানুস উড়িয়ে রাজস্থলীতে প্রবারণা পূর্ণিমা উদযাপন

রাঙ্গামাটি রাজস্থলীতে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা তথা ফানুস উড়ানো উৎসব মহাসমারোহে উদযাপিত হয়েছে।

সোমবার (২৬অক্টোবর) সকালে উপজেলার রাজস্থলী মৈত্রি বিহারে সকল শ্রেণির পূর্নার্থীদের উপস্থিতিতে বিভিন্ন প্রার্থনা প্রবারণা পূর্ণিমার অনুষ্ঠানিকতা পালন করে। এরপর সন্ধ্যায় মূল আকর্ষণ ফানুস উড়ানো উৎসব অনুষ্ঠিত হয়।

উপজেলা আওতায় রাজস্থলী মৈত্রি বৌদ্ধ বিহার, মঙ্গলসুখ বিহার, আমছড়া পাড়া বিহার, ছাইংখ্যং পাড়া বৌদ্ধ বিহার, আড়াছড়ি, ধনুছড়ি, বগাছড়ি, ইউনিম্রং, গাইন্দ্যা, তরগুমুখ, পৌয়তু,চুষাকপাড়া, কমলছড়ি, নারাইছড়ি, যৌথ খামার, চিংখং, বিহার, সহ রাজস্থলী উপজেলার সকল বিহারে প্রবারনা পূর্ণিমা উপলক্ষে দিনব্যাপী পৃথক পৃথক পালন করা হয়েছে।

এসময় নিজ নিজ বিহারের অধ্যক্ষরা সভাপতিত্বে বৌদ্ধ বিহার তথা মন্দির প্রবারণা পূর্ণিমার গুরুত্ব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রবারণা পূর্ণিমা আজ সোমবার (২৬ অক্টোবর) থেকে বৌদ্ধ ধর্মের প্রবক্তা মহাকারুনিক বুদ্ধ কর্তৃক বহুজনের হিত সুখের জন্য ভিক্ষু সংঘকে ধর্ম প্রচারের প্রদত্ত নির্দেশনা অনুসারে বিভিন্ন বৌদ্ধ বিহারে, বিশেষ করে যেসব বিহারে ভিক্ষু সংঘ বর্ষাব্রত অধিষ্ঠান করে থাকে সেই সব বিহারে (বৌদ্ধ মন্দির) দানোত্তম শুভ কঠিন চীবর দান সভায় গিয়ে সংঘকে ধর্ম উপদেশ প্রদান করা হয়।

আজকের কর্মসূচির মধ্যে ভোরে পবিত্র ত্রিপিটকের মঙ্গলবানী পাঠ, সমবেত বুদ্ধ বন্দনা, ভিক্ষুসংঘের প্রাতঃরাশ গ্রহণ, জাতীয়, ধর্মীয় ও নিজ নিজ সংগঠনের পতাকা উত্তোলন, বুদ্ধ পূজা, পঞ্চশীল ও উপসথ শীল গ্রহণ, বৈজয়ন্তীক ধ্বজ্বা উত্তোলন, অন্ন ও পুস্পমেরু দান, ভিক্ষু সংঘের পিন্ডদান, উপসথ শীলধারীদের মধ্যহৃভোজ গ্রহণ, প্রবারনা পূর্ণিমার তাৎপর্য শীর্ষক আলোচনা, আলোক সজ্জা, সন্ধ্যা কালীন প্রদীপ পূজা, দেশের শান্তি ও সমৃদ্ধি এবং জীব জগতের মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা করা হয়।এরপর ফানুস উত্তোলন করেন রাজস্থলী ক্যাম্পের ক্যাম্প অধিনায়ক মেজর হাফিজ আহম্মদ সৈকত, রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার ইউছুফ হাসান, রাজস্থলী থানা অফিসার ইনচার্জ খালেদ হোসেন, রাজস্থলী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আজগর আলী খান,যুবদলের সদস্য সচিব উজ্বল কান্তি তঞ্চঙ্গ্যা সহ বিহারের ভান্তে শ্রমণ সহ দায়ক দায়িকা বৃন্দ।

ছবি ও ক্যাপসন, রাজস্থলীতে ফানুস উত্তোলন করছেন, রাজস্থলী ক্যাম্প অধিনায়ক মেজর হাফিজ আহম্মদ সৈকত ও নির্বাহী অফিসার ইউছুফ হাসান।

 

Ads