মাগুরার শ্রীপুরে ৩ হাজার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ণ
মাগুরার শ্রীপুরে ৩ হাজার ৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ

মাগুরার শ্রীপুরে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে প্রনোদনা কর্মসূচি আওতায় ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে প্রণোদনার সরিষা ও মসুরের বীজ ও সার বিতরণ করা হয়েছে। রবি মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার বিকেলে উপজেলা কৃষি অফিস চত্বরে এ বীজ ও সার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসমীয়া আক্তার রোজীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন।

স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. হুমায়ুন কবির।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক প্রকাশ চন্দ্র সরকার, শ্রীপুর প্রেস ক্লাবের আহ্বায়ক খান আবু হাসান লিটন প্রমুখ।

প্রণোদনার আওতায় ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ১ কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার এবং ৪’শ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে ৫ কেজি মসুর বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হবে।

Ads