খুলনার ডুমুরিয়ায় বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:৪১ অপরাহ্ণ
খুলনার ডুমুরিয়ায় বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর

খুলনার ডুমুরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ১৭ নভেম্বর বিকেল ৪টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ার গোলনা রাহাবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার ল²ণপুর গ্রামের জ্ঞানেন্দ্র রায়ের ছেলে স্বপন কুমার রায় (৪৮) এবং তার স্ত্রী হান্না সরকার (৪৪)। তারা দুজনেই একটি মিশনে চাকরি করতেন বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী স‚ত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে স্বপন কুমার রায় ও তার স্ত্রী হান্না সরকার মোটরসাইকেলযোগে (নম্বর: হ ১৮-২৫০৩) খুলনা থেকে নিজ বাড়িতে ফিরছিলেন।

পথিমধ্যে ডুমুরিয়ার গোলনা রাহাবাড়ির সামনে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তারা সড়কের ওপর ছিটকে পড়েন। এসময় পেছনে থাকা অপর একটি যাত্রীবাহী বাস (বগুড়া-জ ১১-০০৩৮) রাস্তায় পড়ে থাকা ওই দুজনকে চাপা দেয়। বাসের চাকায় পিষ্ট হয়ে স্বপন কুমার রায়ের শরীর থেঁতলে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, বুকে ও মাথায় প্রচÐ আঘাত পেয়ে মুম‚র্ষু অবস্থায় পড়ে থাকা হান্না সরকারকে স্থানীয়রা উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তিনিও মারা যান।

নিহতদের স্বজন শিমসন সরকার জানান, নিহত স্বপন কুমার রায় তার শ্যালক এবং হান্না সরকার তার স্ত্রী। তারা দুজন একটি মিশনে কর্মরত ছিলেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত দম্পতির এক ছেলে ও এক মেয়ে সন্তান অসহায় হয়ে পড়ল।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান জানান, দুর্ঘটনায় নিহত স্বামী-স্ত্রীর মরদেহ ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে এবং ইতোমধ্যে তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসগুলোর মধ্যে একটি ঘটনাস্থলে আটক রয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Ads