৮ লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুড়িযে দেয়া হলো ৩ অবৈধ ইটভাটা

সরওয়ার জাহান, ভ্রাম্যমান প্রতিনিধি পীরগঞ্জ(রংপুর):
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ৫:৪২ অপরাহ্ণ
পীরগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযানে গুড়িযে দেয়া হলো ৩ অবৈধ ইটভাটা

পীরগঞ্জে ইটভাটায অভিযান চালিযেছে রংপুরের পরিবেশ অধিদপ্তর৷ এসময় ৩ টি ইটভাটাগুড়িযে দেযাসহ ১টি ইটভাটায় ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।গতকাল মঙ্গলবার উপজেলার কুমেদপুর ইউপির কাঞ্চনপুরে MUM ও FMF এবং শিবপুরে AMS মার্কা ইটভাটায ওই অভিযান চালানো হয়।

জানাগেছে, ঘটনার দিন দুপুরে উপজেলার কুমেদপুর ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামে অবস্থিত মোয়াজ্জেম হোসেনের MUM মার্কা ও একই স্থানে ফারুক মন্ডলের FMF মার্কা এবং শিবপুর গ্রামের AMS মার্কা ইটভাটায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্টেট্র।এ সময় FMF মার্কা ইটভাটার মালিক ফারুক মন্ডলের ৮ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

পরিবেশ অধিদপ্তর সুত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার সহযোগিতায় ও পরিবেশ অধিদপ্তর রংপুর জেলা কার্যালয়ের উদ্যোগে মোবাইল কোর্টের মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ইটভাটায় কাঠ পোড়ানো বন্ধে এসব ইটভাটায় অভিযান চালায়।

এ সময় প্রায় ১’শ ২০ ফুট উচ্চতার স্থায়ী চিমনি দিয়ে পাশাপাশি অবস্থিত দুটি অবৈধ ইটভাটা ও শিবপুরের ১ টি ( AMS) মার্কা ইটভাটা গুড়িয়ে দেয়া হয়েছে। এ সময় ফারুক মন্ডলের ভাটায় ৮ লাখ টাকা জরিমানা করে। পরিবেশদূষণ নিয়ন্ত্রণ, বায়ুর মান উন্নয়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিভাগী পরিবেশ অধিদপ্তর।

পীরগঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারন সম্পাদক রবিউল ইসলাম রবি বলেন, পরিবেশ অধিদপ্তর আইন মোতাবেক কাজ করেছে, এখানে আমাদের বলার কিছু নেই।

অভিযানে পরিবেশ অধিপ্তরের নির্বাহী ম্যাজিষ্টেট্রকে পুলিশ,স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি) সহযোগিতা করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান অব্যহত রয়েছে।

 

Ads