খুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:২৯ অপরাহ্ণ
খুবিতে হিট প্রকল্পের আর্থিক ব্যবস্থাপনা, ক্রয় ও অডিট বিষয়ক প্রশিক্ষণের সমাপনী

খুলনা বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়নাধীন ইউজিসির হিট প্রকল্পের আওতায় ‘ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, প্রকিউরমেন্ট অ্যান্ড অডিট কমপ্লায়েন্স আন্ডার দ্য হিট প্রজেক্ট’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার ১৭ নভেম্বর গণিত ডিসিপ্লিনের সিমুলেশন ল্যাবে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এ সময় তিনি বলেন, প্রকল্পের সফল বাস্তবায়নে আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি ও নিয়মনীতি অনুসরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পরিকল্পিতভাবে বাজেট প্রণয়ন, অর্থের যথাযথ ব্যবহার এবং ক্রয় ও অডিট কার্যক্রমে প্রচলিত বিধিবিধান মেনে চলতে হবে। এ ধরনের প্রশিক্ষণ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রকল্প বাস্তবায়নে পেশাদারত্ব ও জবাবদিহি নিশ্চিত করতে সহায়ক হবে। এই অভিজ্ঞতা ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার উৎসাহ ও প্রেরণা জোগাবে।

আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণের সমাপনী দিনে আর্থিক ব্যবস্থাপনা, ক্রয়প্রক্রিয়া ও অডিট কমপ্লায়েন্সের বিভিন্ন দিক তুলে ধরেন ইউজিসির হিট প্রকল্পের প্রকিউরমেন্ট স্পেশালিস্ট মোঃ রেজাউল ইসলাম।

পরে বিকালে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। প্রশিক্ষণে খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের এসপিএম টিমের সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

Ads