খুলনা নগরীতে নতুন করে আঁকা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আবারও কালি লেপন

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৯:১৪ অপরাহ্ণ
খুলনা নগরীতে নতুন করে আঁকা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আবারও কালি লেপন

খুলনা নগরের যশোর রোডে রেলস্টেশনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখে আবারও কালি লেপে দেওয়া হয়েছে। এর আগে একই প্রতিকৃতিতে কালি লাগানোর পর নতুন করে আঁকা হয়েছিল।

সেই ঘটনার ১৬ দিনের মাথায় আবারও প্রতিকৃতিটি বিকৃত করার ঘটনা ঘটল। আজ রোববার সকালে স্থানীয় লোকজনের নজরে আসে বিষয়টি। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

খুলনায় নতুন করে আঁকা রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে আবারও কালি লেপন খুলনায় রেলস্টেশনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে আবারও কালি দিয়েছে কে বা কারা। আজ রোববার শিববাড়ী মোড় এলাকায় খুলনায় রেলস্টেশনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে আবারও কালি দিয়েছে কে বা কারা।

খুলনা নগরের যশোর রোডে রেলস্টেশনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতির মুখে আবারও কালি লেপে দেওয়া হয়েছে। এর আগে একই প্রতিকৃতিতে কালি লাগানোর পর নতুন করে আঁকা হয়েছিল।

সেই ঘটনার ১৬ দিনের মাথায় আবারও প্রতিকৃতিটি বিকৃত করার ঘটনা ঘটল। আজ রোববার ২২ নভেম্বর সকালে স্থানীয় লোকজনের নজরে আসে বিষয়টি। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

আজ দুপুর ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, যশোর রোডের পাশে রেলস্টেশনের দেয়ালে জুলাই গণ-অভ্যুত্থান, ষাটগম্বুজ মসজিদ, পাটশিল্প, সুন্দরবনের গ্রাফিতির পাশাপাশি চিত্রশিল্পী এস এম সুলতান।

কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান, কবি মাইকেল মধুসূদন দত্ত ও আচার্য প্রফুল্ল চন্দ্র রায়সহ বিশিষ্ট ব্যক্তিদের প্রতিকৃতি আঁকা আছে। এর মধ্যে এস এম সুলতান ও কাজী নজরুল ইসলামের প্রতিকৃতির মাঝখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি।

শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের মুখমণ্ডল কালিতে ঢেকে দেওয়া হয়েছে। খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন প্রথম আলোকে বলেন, সম্ভবত গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটেছে। আজ দুপুর ১২টার দিকে বিষয়টি জানতে পেরে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। আগেরবার প্রতিকৃতিতে কালি লাগানোর ঘটনায় কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি।

পুলিশ নিজেদের মতো করে বিষয়টি খতিয়ে দেখেছে। আগের ঘটনার সঙ্গে এবারের ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুর কি শুধু বাংলাদেশের কবি। না শুধু বাংলাদেশের কবি নয় সারা বিশ্বের কবি। তবে কেন এমনটা হয়।

Ads