তানোরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আব্দুস সবুর, তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬, ১১:২৩ অপরাহ্ণ
তানোরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীর তানোরে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকে উপজেলা নির্বাহীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় আইন শৃঙ্খলা কমিটির সভা। এতে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও নাঈমা খান সভাপতিত্ব করেন।

সভায় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) শিব শংকর বসাক, থানার অফিসার ইনচার্জ ওসি শাহিনুজ্জামান, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদাক, উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা ওয়াজেদ আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, উপজেলা প্রকৌশলী নুর নাহার, মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী, বিএমডিএর সহকারী প্রকৌশলী (অতিরিক্ত) জামিনুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতি তানোর জোনের ডিজিএম রেজাউল করিম খান, মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী, সমাজ সেবা কর্মকর্তা সাহিদুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা সুস্মিত রায়, জনস্বাস্থ্য দপ্তরের সহকারী প্রকৌশলী জাকির হোসেন, সমবায় কর্মকর্তা নাদিম উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা আমির হামজা, পরিসংখ্যান কর্মকর্তা, শরিফুল ইসলাম, আনসার ভিডিবি কর্মকর্তা মোস্তাকিমা, হিসাব রক্ষন কর্মকর্তা বাবলুর রহমান, নেসকোর আবাসিক প্রকৌশলী অমিত হাসান আরিফ, খাদ্য নিয়ন্ত্রণ মলিউজ্জামান সজিব, তানোর প্রেসক্লাবের সভাপতি সাইদ সাজু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, তানোর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন প্রমুখ।

ইউএনও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারী জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এউপজেলায় এখন পর্যন্ত নির্বাচনের চমৎকার পরিবেশ বজায় রয়েছে। কোন ধরনের অনাঙ্ক্ষিত ঘটনা ঘটে নি। তারপরও সবাইকে সজাগ থাকতে হবে।

কোনভাবেই আইন শৃঙ্খলার অবনতি ঘটতে দেয়া হবে না। সবাই যাতে সমতার ভিত্তিতে কাজ করতে পারে সেদিকে বেশিবেশি নজরদারি করতে হবে। এউপজেলার জনসাধারণ সম্প্রীতি ও সৌহার্দ্য নিয়ে যাবতীয় কার্যক্রম পরিচালনা করে থাকে।

একেবারেই শান্তিপূর্ণ এলাকা। যারা শান্তি নষ্ট করবে তাদের শক্তহাতে দমন করা হবে। তবে মনে রাখতে হবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন শেষ করা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করে সবার ভোটের অধিকার প্রতিষ্ঠা করায় বড় দায়িত্ব।  এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীর উপস্থিত ছিলেন।

Ads