৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে ঝিনাইদহে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:১৫ অপরাহ্ণ
৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে ঝিনাইদহে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জাতীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বৈষম্যহীন এক দফা এক দাবিÑ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে ঝিনাইদহে অবস্থান, কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

সোমবার সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা পর্যন্ত সমবায় অফিসের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সমবায় বিভাগ, ঝিনাইদহ-এর কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন রহুল আমীন মোল্ল্যা, মাহফুজ আলম, ননী গোপাল, স্বপ্না খাতুনসহ অন্যান্যরা।

বক্তাগণ দ্রুত সময়ের মধ্যে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি জানান এবং জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের মাধ্যমে সরকারি কর্মচারীদের মধ্যে বিদ্যমান বৈষম্য দূর করার আহ্বান জানান।

Ads