ধোবাউড়ায় ৯ম পে-স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্সসূচি

সাইদুর রহমান রাজু, হালুয়াঘাট (ময়মনসিংহ)থেকে ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ
ধোবাউড়ায় ৯ম পে-স্কেলের দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্সসূচি

৯ম পে-স্কেল দ্রুত ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) সকাল ১১টায় ধোবাউড়া উপজেলা পরিষদ চত্বরের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা বলেন, বর্তমান বাজার দরের ঊর্ধ্বগতিতে সরকারি কর্মচারীদের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বিদ্যমান বেতন কাঠামো দিয়ে পরিবার পরিচালনা করা দিন দিন কঠিন হয়ে পড়ছে। তাই সময়োপযোগী ৯ম জাতীয় বেতন স্কেল ঘোষণা ও বাস্তবায়ন এখন অত্যন্ত জরুরি।

বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে কর্মচারীরা ন্যায্য দাবি জানিয়ে আসলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দ্রুত ৯ম পে স্কেল বাস্তবায়ন করার জন্য দাবী জানান।

মানববন্ধনে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

Ads