মাগুরায় স্যার ব্যবসায়ীদের মানববন্ধন অনুষ্ঠিত

সাইদুর রহমান, বিশেষ প্রতিনিধি মাগুরা ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬, ১:০১ অপরাহ্ণ
মাগুরায় স্যার ব্যবসায়ীদের মানববন্ধন অনুষ্ঠিত

সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা বিক্রেতা বহাল রাখা এবং সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবীতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন অব বাংলাদেশ এর আয়োজনে ৩ মার্চ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় মাগুরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে শহরে বিক্ষোভ মিছিল বের হয়। পরে মাগুরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন সার ব্যবসায়ীরা।

এ সময় বক্তারা সরকার অনুমোদিত কার্ডধারী খুচরা সার বিক্রেতা বহাল রাখা এবং সার সংক্রান্ত নীতিমালা সংশোধনের দাবী জানান।

 

Ads