তানোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা কমিটির প্রশাসনের সাথে মতবিনিময় সভা

আব্দুস সবুর, তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
তানোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর রক্ষাগোলা কমিটির প্রশাসনের সাথে মতবিনিময় সভা

রাজশাহীর তানোরে ক্ষুদ্র নৃ-গোষ্টীর গ্রাম ভিত্তিক স্থিতিশীল খাদ্য নিরাপত্তা কর্মসূচি ও জনগনের সামাজিক সুরক্ষা বেষ্ঠনী সেবা ও অন্যান্য সেবা অভিগম্যতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশানের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার সকাল ১১টায় তানোর উপজেলার হল রুমে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন তানোর উপজেলা নিবার্হী কর্মকর্তা নাঈমা খান।

সেন্টার ফর ক্যাপাসিটি বিল্ডিং অব ভলান্টারী অর্গানাইজেশনের (সিসিবিভিও) আয়োজনে এবং ব্রেড ফর দি ওয়ার্ল্ড (বি.এফ.ডি.ডব্লিউ) জর্মানী’র সহযোগিতায় সিসিবিভিও রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন তানোর মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা আকতার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলী।

বক্তব্য রাখেন, সিসিবিভিও উর্ধতন কর্মসূচি কর্মকর্তা নিরাবুল ইসলাম, সহ-সমন্বয়কারী শাহাবুদ্দিন সিহাব, সাংবাদিক টিপু সুলতান, আব্দুস সবুর মিজানুর রহমান মিজান, মনিরুজ্জামান মনি সারোয়ার হোসেন সহ বিভিন্ন আদিবাসী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন ।

‎সভায় বক্তারা বলেন, পিছিয়ে পড়া হতদরিদ্র ক্ষুদ্র নৃ- গোষ্ঠীর মানুষরা আমাদের সকলকে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যেতে হবে। তাদের যে সব সমস্যগুলো রয়েছে সেগুলো প্রশাসনকে সু-নজর দিতে হবে। সভায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের পক্ষে থেকে সিসিবিভিও রক্ষাগোলা কমিটি উপজেলা প্রশাসনকে ৮ টি সুপারিশমালা বিষয়ে জানায় ।

Ads