ঈদের ৩য় দিনে আরটিভিতে একক নাটক ”Happy Ending”

বিনোদন ডেস্ক ঃ
প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ১:৫৬ অপরাহ্ণ
ঈদের ৩য় দিনে আরটিভিতে একক নাটক ”Happy Ending”

সাজ্জাদ হোসেন বাপ্পির রচনা ও পরিচালনায় ঈদের ৩য় দিনে একক নাটক ” Happy Ending” অভিনয়েঃ অভিনয়ে: ফারহান আহমেদ জোভান, সাদিয়া আইমান প্রমুখ। নাটকটি প্রচারিত হবে রাত সাড়ে ৮ টায়।

সংক্ষেপে গল্পঃ রাফসান, একজন তরুণ ও উচ্চাকাঙ্ক্ষী শেয়ার মার্কেট ব্রোকার। তার দৃঢ় বিশ্বাস ও কিছু ক্লায়েন্টকে বুঝিয়ে শুনিয়ে সে একটি নির্দিষ্ট শেয়ারে বিনিয়োগ করায়। রাফসান তাদের আশ্বস্ত করে যে যদি এই সপ্তাহের মধ্যে শেয়ারের দাম না বাড়ে, তাহলে সে ব্যক্তিগতভাবে ক্ষতিপূরণ দেবে। কিন্তু তার অনুমান ভুল প্রমানিত হয় এবং শেয়ারের দাম দ্রুত পড়ে যায়।

ফলে ক্লায়েন্টরা তাদের ক্ষতির টাকা ফেরত চেয়ে রাফসানের ওপর চাপ সৃষ্টি করে একই সময়ে, রাফসানের মা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। রাফসান এখন দুই সংকটের মুখে। একদিকে টাকার জন্য ক্লায়েন্টদের চাপ, অন্যদিকে মায়ের চিকিৎসার খরচ জোগানোর দুশ্চিন্তা। সে যেন এক গভীর গর্তে আটকে পড়েছে।

অন্যদিকে রিমঝিম, এক কোটিপতি দম্পতির একমাত্র মেয়ে। আপাতদৃষ্টিতে তার জীবনে কোনো অভাব নেই, কিন্তু সে এক অদ্ভুত শূন্যতায় ভুগছে। তার মনে হয় তার বাবা-মা তাকে ভালোবাসেন না, কেবল টাকা দিয়ে তার সব চাহিদা মেটাতে চান।

সামান্য একটি বিষয়, একটি নিলাসবহুল ব্র্যান্ডের শোরুম কেনার আবদার তার বাবা-মা মেনে না নেওয়ায় সে মনে করে তার জীবনের সব শাস্তি কেড়ে নেওয়া হয়েছে। এই হতাশায় সে নিজেকে শেষ করে দেওয়ার জন্য রাতের আধারে রাস্তায়বেরিয়ে আসে।

হতাশাগ্রস্ত রিমঝিম একটি দ্রুতগামী গাড়ির সামনে ঝাঁপ দেয়। গাড়িটি ব্রেক কষে এবং থেমে যায়। গাড়ির চালক আর কেউ নয়, রাফসান। সে দ্রুত গাড়ি থেকে নেমে মেয়েটিকে উদ্ধার করে এবং জানতে চায় কেন সে এমন করছে।

রিমঝিম তার জীবনের “সংগ্রামের” কথা বলতে শুরু করে কীভাবে তার বাবা মা তাকে বোঝে না এবং একটি “শান্তিপূর্ণ জীবন” চায় সে। রাফসান মনে মনে ভাবে, ‘এই মেয়ের আসলেই মাথা খারাপ, এটার থেকে কিভাবে মুক্তি পাবো?

রাফসানের জীবনের আসল সংকট যখন রিমঝিম জানতে পারে, তখন তার মন গলে যায় রাফসানের সত্যিকারের সংগ্রাম দেখে রিমঝিম বুঝতে পারে আর নিজের সমস্যা কতনি তুচ্ছ ছিল।

তার মনে রাফসানের প্রতি এক ধরণের সহানুভূতি জন্ম নেয়। রাফসানের সমস্যা সমাধানের জন্য সে অদ্ভুত এক প্রস্তাব দেয়। “তুমি আমাকে কিডন্যাপ করো এবং আমার বাবা মায়ের কাছে। টাকা চাও। এতে তোমার সব সমস্যা সমাধান হয়ে যাবে।”

রাফসান শুরুতে এই পাগলামি মেনে নিতে রাজি হয় না, কিন্তু উপায়হীন হয়ে শেষে সে এই প্রস্তাবে সম্মতি দেয়।

Ads