নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মনিরুজ্জামান মানির, নন্দীগ্রাম প্রতিনিধি(বগুড়া)ঃ
প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ণ
নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বৃত্তি পরীক্ষা ২০২৬-এর ফলাফল প্রকাশ, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দিগন্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ইঞ্জি: ইফতিয়ার ইসানের সভাপতিত্ব উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক এবং নিরাপদ সড়ক চাই নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি জামাল হোসেন। এতে প্রধান আলোচকের বক্তব্য রাখেন, বগুড়া সরকারি আযিযুল হক বিশ্ববিদ্যালয় কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক গোলাম রব্বানী।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম, নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম, ধুন্দার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাসলিমা খাতুন। অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন, দিগন্ত ফাউন্ডেশনের প্রধান স্বেচ্ছাসেবক সরকারি আযিযুল হক বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী লেমন রাজ।

ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। মেধা যাচাইয়ের পর শ্রেষ্ঠ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সনদপত্র, ক্রেস্ট, বই ও নগদ অর্থ পুরস্কার হিসেবে তুলে দেওয়া হয়।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান পৃষ্টপোষক ইঞ্জি: ইফতিয়ার ইসান বলেন, আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের জন্য এমন শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করা, যা তাদের ভবিষ্যতে সাফল্য অর্জনে সহায়তা করবে। তিনি আরও বলেন, এই বৃত্তি কার্যক্রম প্রতিবছর অব্যাহত থাকবে। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

Ads