মিরপুর-সুলতানপুর-আমলীচুকাই-পাঁচপাইকা ঈদগাঁও মাঠের কমিটি গঠন

আল আমিন মন্ডল, বগুড়া প্রতিনিধি ঃ
প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬, ১১:৫৯ অপরাহ্ণ
মিরপুর-সুলতানপুর-আমলীচুকাই-পাঁচপাইকা ঈদগাঁও মাঠের কমিটি গঠন

শনিবার বিকালে বগুড়া গাবতলীর কাগইল ইউনিয়নের ঐতিহাসিক “মিরপুর-সুলতানপুর-আমলীচুকাই-পাঁচপাইকা” ঈদগাঁও মাঠের কমিটি গঠন করা হয়েছে।

কমিটি গঠন উপলক্ষে স্থানীয় প্রধান শিক্ষক খায়রুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অত্র ঈদগাহ্ মাঠের মুসল্লীগন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেষে সর্ব সম্মতিক্রমে অত্র ঈদগাহ মাঠের কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হলেন কাগইল ইউনিয়ন বিএনপির সভাপতি এবং কাগইল মডেল ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরাম এর সভাপতি সহকারী অধ্যাপক আশরাফ হোসেন এবং সাধারণ সম্পাদক হলেন কাগইল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা নুরুন্নবী, কোষাধক্ষ্য হলেন সুলতানপুর গ্রামের মুসল্লী জাকির হোসেন, প্রচার সম্পাদক হলেন মীরপুর গ্রামের মুসল্লী মোঃ মিলু মিয়া।

এদিকে, অত্র ঈদগাহ মাঠের কার্যনির্বাহী কমিটি কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কাগইল মডেল ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরাম এর সাধারণ সম্পাদক আল আমিন মন্ডল, ৪নং ওয়ার্ড কমিটির সভাপতি আব্দুস সোবহান, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

 

Ads