নতুন ড্রামা সিরিজ বাংলায় ‘রাজপ্রাসাদের লু জেন’

বিনোদন ডেস্ক ঃ
প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৩:০২ অপরাহ্ণ
নতুন ড্রামা সিরিজ বাংলায় ‘রাজপ্রাসাদের লু জেন’

দীপ্ত টিভিতে বিশ্বনন্দিত নতুন ড্রামা সিরিজ বাংলায় “রাজপ্রাসাদের লু জেন” প্রচারিত হচ্ছে ঈদের দিন থেকে। দেখা যাচ্ছে শনি-বৃহস্পতি বিকাল ৫টা ৫০মিনিট ও রাত ৮টা ৩০মিনিটে।

চীনের উত্তর চি রাজবংশের প্রেক্ষাপটে নির্মিত এই ঐতিহাসিক ধারাবাহিকটি এক অসাধারণ নারীর সংগ্রামী জীবনের গল্প। লু ঝেন এক শিক্ষিত ও প্রতিভাবান তরুণী, যিনি জোরপূর্বক বিয়ে থেকে পালিয়ে রাজপ্রাসাদে একজন দাসী হিসেবে যোগ দেন। প্রাসাদে তার সাক্ষাৎ হয় রাজপুত্র গাও ঝান এর সঙ্গে, এবং তাদের মধ্যে জন্ম নেয় গভীর ভালোবাসা।

রাজপ্রাসাদের কঠিন রাজনীতি, সম্রাজ্ঞী লু এবং রাজপুত্র গাও ইয়ান -এর ষড়যন্ত্র সত্ত্বেও, লু ঝেন তার বুদ্ধিমত্তা, সাহস এবং মৃৎশিল্পে পারদর্শিতার মাধ্যমে ধাপে ধাপে অগ্রসর হতে থাকেন। রাজপুত্র গাও ঝানের গোপন সমর্থনে তিনি প্রাসাদের সর্বোচ্চ প্রশাসনিক পদে আসীন হন-চীনের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে।

এই নাটকটি নারীর ক্ষমতায়ন, রাজনীতি ও প্রেমের এক অনন্য মিশ্রণ, যা ঐতিহাসিক কল্পনার আবহে দর্শকদের মুগ্ধ করে তোলে।

মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় কাজ করেছেন দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল।

চরিত্র ও কন্ঠাভিনেতার তালিকা: লু জেন (শারমিন মৃত্তিকা), গাও ঝান (আহমেদ ইমতিয়াজ সাব্বির), স¤্রাজ্ঞী লৌ (জয়শ্রী মজুমদার লতা), গাও ইয়ান (সাইফুল ইসলাম সিহাব), হুয়ান ইয়ুন (ফাতেমাতুজ জোহরা ইভা, লৌ শাংশি (পর্ণা মিটিল্ডা কস্তা), ওয়াং শাংয়ি (মুক্তা মজুমদার), ইয়ানলু (জিয়াউর রহমান জ্যোতি), ঝং সাহেব (এস আর সম্পদ), শেন বি (নাহিদা আক্তার নিশা) ও অন্যান্য।

“রাজপ্রাসাদের লু জেন” ধারাবাহিকটির ডাবিং প্রজেক্ট ডিরেক্টর রুবাইয়া মাতিন গীতি এবং প্রযোজনা করেছেন মাসুদ মিয়া ।

Ads