মাগুরা পুলিশের মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত

সাইদুর রহমান, বিশেষ প্রতিসিধি মাগুরা ঃ
প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ২:১৬ অপরাহ্ণ
মাগুরা পুলিশের মাস্টার প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত

মাগুরা জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাগুরা জেলা পুলিশের সাপ্তাহিক মাস্টার প্যারেড এবং বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত।

২৯ মার্চ দুপুরে প্যারেডে সালামি গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা, পুলিশ সুপার, মাগুরা। প্যারেড অধিনায়কের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (প্রবেশনার) জাহিদ হাসান। এসময় পুলিশ সুপার প্যারেডে উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

পরবর্তীতে পুলিশ লাইন্স ড্রিল শেডে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার । সভায় উপস্থিত অফিসার ও ফোর্সদের বিভিন্ন সুবিধা-অসুবিধার বিষয় তিনি মনোযোগ সহকারে শোনেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন মোঃ মিরাজুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মাগুরা; দীপংকর ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), মাগুরাসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জবৃন্দ এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Ads