মাগুরায় জ্বালানি তেল সুষ্ঠু বন্টনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাইদুর রহমান, বিশেষ প্রতিসিধি মাগুরা ঃ
প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৪:৫৮ অপরাহ্ণ
মাগুরায় জ্বালানি তেল সুষ্ঠু বন্টনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মাগুরায় জ্বালানি তেলে সুষ্ঠু বন্টন ব্যবস্থাপনার স্বার্থে ফিলিং স্টেশন মালিক ও এজেন্টদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সোমবার বিকেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। সভায় সুষ্ঠু তেল বন্টনের বিভিন্ন পদ্ধতি নিয়ে বক্তব্য রাখেন পুলিশ, প্রকৌশলী, গোয়েন্দা সংস্থার কর্মকর্তা, সাংবাদিক, উপজেলা নির্বাহী অফিসার বৃন্দ, বিভিন্ন ফিলিং স্টেশনের মালিক ও এজেন্টবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা তেল বন্টনের সমস্যা সমুহ তুলে ধরেন। জেলা প্রশাসক মোঃ আব্দল্লাহ আল মাহমুদ তার বক্তব্যে বলেন, তেল সুষ্ঠু বন্টনে কোন অনিয়ম মেনে নেয়া হবেনা।

তিনি সকল রাজনৈতিক নেতার সহযোগিতা কামনা করেন। দেশের স্বার্থে তিনি মানুষের সহযোগিতা কামনা করার প্রতি গুরুত্ব আরোপ করে তেল বন্টনের নিয়োজিত ব্যক্তিদের সহযোগিতা করার জন্য সবার প্রতি আহবান জানান। সভায় তেল বন্টনের যাবতীয় বিষয় অবগত করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল।

Ads