গোপালগঞ্জে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বার্ষিক সম্মেলন ও বীমাদাবীর চেক হস্তান্তর

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৬:২৭ অপরাহ্ণ
গোপালগঞ্জে পপুলার লাইফ ইনস্যুরেন্সের বার্ষিক সম্মেলন ও বীমাদাবীর চেক হস্তান্তর

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র গোপালগঞ্জ অঞ্চলের উন্নয়ন কর্মকর্তাদের নিয়ে বার্ষিক সম্মেলন ও বীমাদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল ) সকালে গোপালগঞ্জ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনায়তনে এ ব্যবসা বার্ষিক সম্মেলন ও বীমাদাবীর চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।

পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র আল আমিন বীমা প্রকল্পের মহা-ব্যবস্থাপক (উন্নয়ন) ও জেলা সমন্বয়কারী নাইমুল ইসলামের সভাপতিত্বে বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বিএম শওকত আলী, উর্ধ্বতন উপ ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল) সৈয়দ মোতাহার হোসেন, জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক কামাল হোসেন মহসিন,আল বারাকাহ্ ইসলামী ডিপিএস প্রকল্পের নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক সোলায়মান হোসেন সোহাগ, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প পরিচালক সৈয়দ সাইফুল ইসলাম রুবেল, এডভোকেট সুমন আকন, জনপ্রিয় বীমা প্রকল্পের জেনারেল ম্যানেজার শরিফুল ইসলাম প্রমুখ।

ব্যবসা উন্নয়ন সভা শেষে মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকদের হাতে বীমাদাবীর চেক হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের কার্য নির্বাহী সদস্য বি এম ইউসুফ আলী।

Ads