ঝিনাইদহে জলবদ্ধতা নিরসনের দাবীতে সমাবেশ

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৬:২৪ অপরাহ্ণ
ঝিনাইদহে জলবদ্ধতা নিরসনের দাবীতে সমাবেশ

ঝিনাইদহের ব্যাপারীপাড়া এলাকার স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিনের জলবদ্ধতা সমস্যার সমাধানের দাবীতে বুধবার বিকাল ৫টায় শহরের পাগলা কানাই মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন এ কে এম ওয়াজেদ আলী (জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক)।

বক্তব্য রাখেন- অধ্যক্ষ কওছার আলী, সামছুল ইসলাম, সোহরাব হোসেন, লেন্টু বিশ^াস, জাকির হোসেন, মেঘা বাবু প্রমুখ। বক্তাগণ বলেন, বর্ষা মৌসুমসহ সারা বছর ধরে জলবদ্ধতার কারণে এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। রাস্তাঘাট পানিতে ডুবে থাকায় চলাচলে বিঘœ ঘটছে এবং জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে। এসময় জলবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

Ads