মাগুরায় ১০ জুলাই শহীদের মামলা দ্রুত নিষ্পত্তি দাবিতে বিক্ষোভ মিছিল

সাইদুর রহমান, বিশেষ প্রতিসিধি মাগুরা ঃ
প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৬:১১ অপরাহ্ণ
মাগুরায় ১০ জুলাই শহীদের মামলা দ্রুত নিষ্পত্তি দাবিতে বিক্ষোভ মিছিল

জুলাই আন্দোলনের শহীদ মেহেদী হাসান রাব্বিসহ মাগুরার ১০ জন শহীদের হত্যা মামলাসহ সকল মামলা দ্রুত নিস্পত্তি ও আসামীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মাগুরা সরকারী কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধারা এ বিক্ষোভ মিছিলে অংশ নেন। বুধবার সকালে মাগুরা শহরে এ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ আদালতের সামনে সমাবেশে বক্তারা বক্তব্য রাখেন।

উল্লেখ্য বিএনপি সরকার ক্ষমতায় আসার পরেও মামলার কোনো অগ্রগতি নাই, আসামীরা জামিনে মুক্তি পাচ্ছে। সিনিয়ির নেতা ও আইনজীবীদের ভুমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে। তাই কালক্ষেপণ না করে দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে মামলাগুলো নিস্পত্তির দাবি জানায় মিছিলকারীরা।

Ads