রাণীশংকৈল শিক্ষক সমিতির নির্বাচনে মানিক সভাপতি ও মোশাররফ সম্পাদক নির্বাচিত

মাহাবুব আলম, রাণীশংকৈল প্রতিনিধি(ঠাকুরগাঁও)ঃ
প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ১১:৫৯ অপরাহ্ণ
রাণীশংকৈল শিক্ষক সমিতির নির্বাচনে মানিক সভাপতি ও মোশাররফ সম্পাদক নির্বাচিত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) রাণীশংকৈল শাখার ত্রি-বার্ষিক নির্বাচন ​শনিবার (২ মে) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পাইলট উচ্চ বিদ্যালয়ে বিরতিহীনভাবে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ফেরদৌস আলম মানিক ১৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী একরামুল হক পেয়েছেন ১৩২ ভোট।সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ২০৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফ উদ্দিন পেয়েছেন ১৮৪ ভোট।

​নির্বাচন পরবর্তী আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিপ,পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী,সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার। এছাড়াও বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব রেজাউল করিম লিটন,জেলা সহ সভাপতি,বাবুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক জাকিরুল ইসলাম,পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা,উপস্থিত ছিলেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রধান নির্বাচন কমিশনার আব্দুল রশিদ।

​উল্লেখ্য: ৩০ টি স্কুলে মোট ভোটার ৪১৮ জন।কাস্টকৃত ভোট ৩৮৯টি। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উপজেলার শিক্ষকগন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং নবনির্বাচিত কমিটিকে শিক্ষকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থক ও সাধারণ শিক্ষকদের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।

Ads