তানোর থানা মোড় আদর্শ বণিক সমিতির পরিচিতি ও সংবর্ধনা

আব্দুস সবুর, তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: রবিবার, ১০ মে, ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ণ
তানোর থানা মোড় আদর্শ বণিক সমিতির পরিচিতি ও সংবর্ধনা

রাজশাহীর তানোর থানা মোড় আদর্শ বণিক সমিতির নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল(শনিবার) রাত ৯:৩০ ঘটিকায় থানা মোড় সংলগ্ন আব্দুল্লাহ কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমিতির সভাপতি মোঃ সমসের সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার (ওসি তদন্ত) মোয়াজ্জেম হোসেন। সমিতির সাধারণ সম্পাদক মোঃ আফজাল হোসেনের সঞ্চালনায় এবং কোষাধ্যক্ষ প্রভাষক আব্দুর রাহীমের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: ​তানোর পৌরসভার সাবেক মেয়র ও রাজশাহী জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান।
​ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আলমগীর হোসেন।
​
গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক সাংবাদিক টিপু সুলতান। ​থানার মোড় আদর্শ বণিক সমিতির সহ-সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক মন্ডল।
​সহ-সভাপতি ও পৌর ছাত্রদলের আহবায়ক শাহীন সরকার রঞ্জু।​সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আনোয়ার হোসেন ও সাবেক সভাপতি কবিরুল আলম (কবির)।

​এছাড়াও বিএনপি নেতা ওমর আলী, তানোর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বকুল হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, সমিতির উপদেষ্টা আসগর আলী শাহ ও শহীদুল ইসলাম নান্টু উপস্থিত ছিলেন।
​
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন যে, এই নতুন নেতৃত্বের হাত ধরে সমিতি একটি শক্তিশালী মডেলে পরিণত হবে এবং ব্যবসায়ীদের সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করবে। সভায় সমিতির উন্নয়ন, ব্যবসায়িক নিরাপত্তা এবং বিশেষ করে নৈশপ্রহরীদের বেতন ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে আদায়কৃত অর্থ সঠিকভাবে প্রদানের জন্য বিনীত অনুরোধ জানানো হয়।
​
উল্লেখ্য যে, গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখে ১১ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটি ঘোষণা করা হয়েছিল।

Ads