খুলনা জেলা স্টেডিয়ামে সাংবাদিক ইউনিয়নের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৪:২৮ অপরাহ্ণ
খুলনা জেলা স্টেডিয়ামে সাংবাদিক ইউনিয়নের প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত

খুলনা জেলা স্টেডিয়ামে নব নির্বাচিত সাংবাদিক ইউনিয়নের আয়োজনে এক প্রাণবন্ত ও আনন্দঘন প্রীতি ক্রিকেট ম্যাচ আজ শুক্রবার ১৫ মে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান,বিপিএম সেবা!

অনুষ্ঠানে উপস্থিত থেকে পুলিশ কমিশনার মহোদয় সাংবাদিকদের উৎসবমুখর ও উপভোগ্য প্রীতি ক্রিকেট ম্যাচ উপভাগ করেন এবং তাঁর বক্তব্যে বলেন, খেলায় অংশগ্রহণকারী সাংবাদিকদের নৈপুণ্য ও খেলোয়াড়সুলভ পারফরম্যান্স তাকে মুগ্ধ করেছে।

তিনি বলেন, সুস্থ থাকার জন্য নিয়মিত খেলাধুলা ও শরীরচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসময় তিনি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

ম্যাচটি উপভোগ করতে বিভিন্ন গণমাধ্যমকর্মী, অতিথিবৃন্দ ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

Ads