নয় জাতিগোষ্ঠীর পরিবেশনায় বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে পাহাড়ে ঈদ

বিনোদন ডেস্ক ঃ
প্রকাশিত: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ
নয় জাতিগোষ্ঠীর পরিবেশনায় বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে পাহাড়ে ঈদ

বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামে ‘পাহাড়ে ঈদ’ অনুষ্ঠানে এবার নয় জাতিগোষ্ঠীর শিল্পীদের বর্ণিল পরিবেশনা দেখা যাবে।

অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিল্পীরা নিজেদের সংস্কৃতি তুলে ধরেছেন। বাংলাদেশ টেলিভিশনের নির্বাহী প্রযোজক সাদিকুল ইসলাম নিয়োগী পন্নীর প্রযোজনায় দুই পর্বে সাজানো এ অনুষ্ঠান ঈদের চতুর্থ দিন এবং পঞ্চম দিন বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পার্বত্য চট্টগ্রামের বান্দরবান ও রাঙ্গামাটি জেলায় বসবাসরত বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে বম, চাক, মারমা, ¤্রাে, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, চাকমা, খিয়াং এবং গুর্খা জাতিগোষ্ঠীর শিল্পীদের নাচ-গানের পরিবেশনায় ধারণ করা হয় পাহাড়ে ঈদ অনুষ্ঠান। ভ্যালেন্টিনা ত্রিপুরার উপস্থাপনায় দুই পর্বের সাজানো এ অনুষ্ঠানের প্রতি পর্বে মোট সাত জাতিগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনা রাখা হয়েছে।

এছাড়া প্রতি পর্বে পার্বত্য এলাকায় বসবাসরত জনগোষ্ঠীর লোকজন পাহাড়ে ঈদ আয়োজন নিয়ে কথা বলেছেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত¦াবধানে ছিলেন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার মো: ঈমাম হোসাইন।

Ads