শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী

আব্দুস সবুর, তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ১১:৪৩ অপরাহ্ণ
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেলের দিকে মুন্ডুমালা কামিল মাদ্রাসার অডিটোরিয়ামে পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব আতাউর রহমানের সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র ও মিজানুর রহমান মিজান।

প্রধান অতিথি বলেন, জিয়াউর রহমান ছিলেন দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার অগ্রদূত। দেশের মানুষের কল্যাণে তিনি মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে বিলিয়ে দিয়েছেন।

তিনি বলেন, তার সততা ও নিষ্ঠা আমাদের দলের প্রত্যেক নেতাকর্মীর জন্য আদর্শ হয়ে থাকবে। আমরা সবাই তার জন্য দোয়া করবো এবং তার আদর্শ ধারণ করে যার যার অবস্থান থেকে দেশের কল্যাণে কাজ করবো।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক খান, বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক নুরুল ইসলাম, বিআরডিবির সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হাবু, তালন্দ ইউপি বিএনপির সভাপতি শামসুদ্দিন মন্ডল,চান্দুডিয়া ইউপি বিএনপির সাধারন সম্পাদক সাজ্জাদ আলী,বিএনপি নেতা উমর আলী,তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা , বিএনপি নেতা শরীয়তল্লাহ, পৌর যুবদলের আহবায়ক সাইদুর রহমান,সদস্য সচিব জহুরুল ইসলাম, তালন্দ ইউনিয়ন যুবদলের আহবায়ক জামাল দেওয়ান। আলোচনা শেষে শহীদ জিয়া ও মরহুমা বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনা এবং দেশ, জাতির কল্যান কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এসময় পৌর বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Ads