খুলনায় কেডিএর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন যাচ্ছেন নগর বিএনপির সভাপতি

reporter
গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ
খুলনায় কেডিএর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন যাচ্ছেন নগর বিএনপির সভাপতি

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)’র চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালন করতে যাচ্ছেন নগর বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনা। গত ১১ জুন তাকে এ পদে নিয়োগ দিয়েছে সরকার।

কেডিএ চেয়ারম্যান পদে স্থানীয় রাজনীতিবিদ মনার যোগদানের কারনে নাগরিক সুবিধা বাড়বে বলে ধারনা করছেন সাধারণ মানুষ।

অনেকে বলছেন, ইতোপুর্বে এই পদে সেনা কর্মকর্তারা নিয়োগপ্রাপ্ত হতেন। তাদের কাছে খুলনার সাধারণ মানুষের তেমন একটা যাতায়াত ছিলো না।

কেডিএর কোন সুযোগ-সুবিধার বিষয়ে সরাসরি সেনা কর্মকর্তা চেয়ারম্যানের কাছে দেখা করাটাও ছিলো অনেকটা অস্বাভাবিক। তবে এস এম শফিকুল আলম মনা স্থানীয় মানুষ ও রাজনৈতিক ব্যাক্তি হওয়ার কারনে কেডিএ সংক্রান্ত বিষয়ে সকল শ্রেণীর মানুষের অবাধ যাতায়াত থাকবে।

তাছাড়া পুর্বের নিয়োগপ্রাপ্ত সরকারি কর্মকর্তাগন অনেকটা চাকুরীজনিত দ্বায়িত্ব পালনের অংশ হিসেবে কেডিএ চেয়ারম্যানের চেয়ার সামলাতেন। তবে শফিকুল আলম মনা’র ক্ষেত্রে হবে ভিন্ন চিত্র। স্থানীয় মানুষ হওয়ায় তিনি চাইবেন ভালো পারফরম্যান্স করতে।

সেটা কেডিএ’র উন্নয়ন ও নাগরিক সেবা উভয় ক্ষেত্রেই। সরকারের এ সিদ্ধান্ত সঠিক ও যুগোপযোগী হয়েছে বলেও মতামত ব্যক্ত করেন খুলনার শহরের মানুষ।

Ads