গলাচিপা প্রেসক্লাবে সাজ্জাদ আহ্বায়ক মাহবুব সদস্য সচিব

রিয়াদ হোসাইন, গলাচিপা প্রতিনিধি (পটুয়াখালী) ঃ
প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১০:৪৭ অপরাহ্ণ
গলাচিপা প্রেসক্লাবে সাজ্জাদ আহ্বায়ক মাহবুব সদস্য সচিব

গলাচিপা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক সাজ্জাদ আহমেদ মাসুদ (বাংলাদেশ প্রতিদিন) ও সদস্য সচিব হাসান মাহবুব (সংবাদ)।

এছাড়া অন্য সদস্যরা হলেন মাসুদুর রহমান (ডেসটিনি), রাকিবুল হাসান রুসেল (দৈনিক জনতা), সঞ্জীব কুমার সাহা (দৈনিক সমাচার)।

গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় গলাচিপা গার্লস স্কুল রোডস্থ প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে কার্যনির্বাহী কমিটির সদস্যদের সর্বসম্মতিক্রমে আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত সদস্যরা নবগঠিত আহ্বায়ক কমিটি প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং সাংবাদিকদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, ঐক্য ও দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

Ads